মূল খবরে যান

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সংসদে ‘ডক্টর’, ‘অধ্যক্ষ-উপাধ্যক্ষ’ পদবি ব্যবহার নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীরবুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে সিএনজিচালককে মারধর, গ্রেপ্তার ৩সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ দেবে সরকারশরীর ও স্বাস্থ্য রক্ষায় ইসলামের সুমহান নির্দেশনা: ১০টি অমূল্য হাদিসমধ্যরাতেই শেষ হচ্ছে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা, হাতিয়ার জেলেদের মাঝে প্রাণচাঞ্চল্যভারত সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই পেসার লাকি ফার্গুসনটাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত: আধাঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
সারাদেশ

বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে সিএনজিচালককে মারধর, গ্রেপ্তার ৩

বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে সিএনজিচালককে মারধর, গ্রেপ্তার ৩

কুমিল্লার বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক সিএনজিচালকের গতিরোধ করে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল এলাকায় কুমিল্লা–বাগড়া সড়কে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর উত্তরপাড়ার মৃত রহুল আমিনের ছেলে মো. সাদ্দাম হোসেন রিয়াজ (২৩), রাজাপুর ইউনিয়নের মসজিদপাড়ার আলমগীর হোসেনের ছেলে মো. ফাহিম হোসেন ওরফে সাইম (১৯) এবং একই এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. এনামুল হাসান (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিচালক মো. আবু কাউছার (৪০) চালের বস্তা নিয়ে বাড়ি ফেরার পথে ওই তিনজন তার অটোরিকশার গতিরোধ করেন। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বস্তার ভেতরে অবৈধ মালামাল রয়েছে বলে দাবি করেন।

তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় চালক পরিচয়পত্র দেখতে চান। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে গালমন্দ ও ভয়ভীতি প্রদর্শন করেন এবং চড়-থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রায় ১০ থেকে ১৫ মিনিট তার সিএনজিচালিত অটোরিকশাটি আটকে রাখা হয়।

পরে চালক আবু কাউছার বুড়িচং থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এর আগেও ডিবি পরিচয়ে বিভিন্ন ধরনের অভিযান চালানোর কথা জানিয়েছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।