মূল খবরে যান

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সংসদে ‘ডক্টর’, ‘অধ্যক্ষ-উপাধ্যক্ষ’ পদবি ব্যবহার নিয়ে প্রশ্ন শিক্ষামন্ত্রীরবুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে সিএনজিচালককে মারধর, গ্রেপ্তার ৩সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ দেবে সরকারশরীর ও স্বাস্থ্য রক্ষায় ইসলামের সুমহান নির্দেশনা: ১০টি অমূল্য হাদিসমধ্যরাতেই শেষ হচ্ছে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা, হাতিয়ার জেলেদের মাঝে প্রাণচাঞ্চল্যভারত সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই পেসার লাকি ফার্গুসনটাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত: আধাঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
সারাদেশ

জামায়াতকে মন থেকে ঘৃণা করি’—দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন লোহাগাড়ার ফারুক

জামায়াতকে মন থেকে ঘৃণা করি’—দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন লোহাগাড়ার ফারুক

‘চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় জামায়াত নেতাদের বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ও দলীয় সমর্থন থেকে ইতি টেনেছেন মোহাম্মদ ফারুক (৪৮) নামে এক ব্যক্তি।

বুধবার (২৮ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুধ দিয়ে গোসল করার ভিডিওটি ভাইরাল হলে পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এর আগে গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এই ঘটনাটি ঘটে।

ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে ফেসবুকে জামায়াতের পক্ষে সক্রিয়ভাবে প্রচার-প্রচারণা ও ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় তিনি জামায়াতের কট্টর সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন।

ভিডিওতে যা বলেছেন ক্ষুব্ধ সমর্থক

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ফারুককে বলতে শোনা যায়, “আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি। কারণ, আধুনগর ইউনিয়নের মধ্যে দলটির যারা দায়িত্বশীল আছেন, তারা চোর, ডাকাত ও ভোট চোর। আমি দলটির দায়িত্বশীল কোনো নেতা বা কর্মী নই, কেবল সমর্থন করতাম। তবে বর্তমানে স্থানীয়ভাবে যারা দায়িত্বে আছেন, তাদের বিতর্কিত কার্যকলাপ আমার আর পছন্দ হচ্ছে না।”

পরবর্তীতে যোগাযোগ করা হলে ফারুক জানান, “জামায়াতকে আমি দীর্ঘদিন থেকে সমর্থন করে আসছি। তবে সম্প্রতি স্থানীয় বাজার কমিটির নির্বাচনে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের ও সেক্রেটারি জহির টাকা খেয়ে আমার প্রার্থীর ভোট অন্য প্রার্থীর দিকে ঘুরিয়ে দিয়ে ফলাফল পাল্টে দিয়েছেন। এই ক্ষোভ থেকেই আমি তাদের বয়কট করেছি।”

ঘটনার নেপথ্যে বাজার কমিটির নির্বাচন

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের স্থানীয় সমর্থকরা আলাদা দুজন প্রার্থীকে সমর্থন জানান। সন্ধ্যায় ভোট গণনা শেষে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী ঘোষিত হন।

ফারুকের অভিযোগ, ইউনিয়ন জামায়াতের শীর্ষ নেতারা কথা দিয়েও প্রার্থীর পক্ষে কাজ না করে নির্বাচনে কারচুপি ও অনিয়ম করেছেন।

অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতার বক্তব্য

বিষয়টি নিয়ে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “ফারুক একজন আবেগপ্রবণ মানুষ, বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। বাজার কমিটির নির্বাচনে দলগতভাবে বিএনপি বা জামায়াত কাউকেই আনুষ্ঠানিক সমর্থন দেয়নি। সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের এক প্রার্থী পরাজিত হয়েছেন। মূলত সেই পরাজয়ের হতাশায় আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি এমন কাণ্ড করেছেন।”

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।