মূল খবরে যান

বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির দিন ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসনকোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসিআন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী৭ দেশের ক্বারিদের অংশগ্রহণে কাল বায়তুল মোকাররমে ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি রাষ্ট্রপতিরোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতিরবাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রীনেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ডএশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
জাতীয়

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির দিন ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের দিন ১০ নভেম্বর পূর্বানুমতি ছাড়া ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে নাম ও বিভাগভিত্তিক তালিকা জমা দিতে বলা হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির দিন ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসন

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১০ নভেম্বর পূর্বানুমতি ছাড়া যেসব শিক্ষক নির্ধারিত ক্লাস নেননি, তাঁদের নাম ও বিভাগভিত্তিক তালিকা বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে সব অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটে কিছুসংখ্যক শিক্ষক নির্ধারিত ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। এ প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোন কোন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক ক্লাস নেননি, তাঁদের তালিকা নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রারের কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, অফিস-আদালত ও দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়ে সংগঠনটি এ কর্মসূচি ঘোষণা করে। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষকদের ক্লাস না নেওয়ার তথ্য পাওয়ার পর তাঁদের বিষয়ে বিস্তারিত জানতে তালিকা সংগ্রহের উদ্যোগ নেয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "এমন অস্বাভাবিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষকের সংখ্যা কত, সেই তথ্য আপাতত আমরা জানতে চাচ্ছি। দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে কতটুকু নিয়মিত, সেই তথ্যও আমরা জানতে চাচ্ছি।"

তিনি আরও বলেন, "একজন শিক্ষকের ব্যক্তিগত সমস্যা কিংবা অন্য দায়িত্ব থাকতে পারে। তবে সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকরা বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন কি না, সেটিও জানা প্রয়োজন। এ জন্যই আপাতত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz