মূল খবরে যান

বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির দিন ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসনকোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসিআন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী৭ দেশের ক্বারিদের অংশগ্রহণে কাল বায়তুল মোকাররমে ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি রাষ্ট্রপতিরোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতিরবাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রীনেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ডএশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
সারাদেশ

নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা করার অপরাধে শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’-কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।

নেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদনে চাঞ্চল্যকর এক ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষককে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোণা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম আসামির উপস্থিতিতে এ রায় দেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রায়ে অপর আসামি সাগরের ভাই মামুন মিয়া ওরফে মাইমুনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী মদন পৌর শহরে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। নির্যাতিতা শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করার পর শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন প্রধান আসামি সাগর। পরবর্তীতে আদালতের নির্দেশে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়, যেখানে গত ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়। সিআইডির মাধ্যমে সংগৃহীত ডিএনএ প্রোফাইল পরীক্ষায় প্রমাণিত হয় যে, জন্ম নেওয়া শিশুটির ‘জৈবিক বাবা’ শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগর। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে পুলিশ গত ২৭ আগস্ট অভিযোগপত্র দাখিল করে এবং আদালত আজ ডিএনএ প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই ঐতিহাসিক রায় প্রদান করেন।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz