মূল খবরে যান

বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির দিন ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইল ঢাবি প্রশাসনকোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসিআন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী৭ দেশের ক্বারিদের অংশগ্রহণে কাল বায়তুল মোকাররমে ক্বিরাত সম্মেলন, প্রধান অতিথি রাষ্ট্রপতিরোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতিরবাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রীনেত্রকোণার সেই ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ডএশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে ও মর্যাদাপূর্ণ স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এই সাক্ষাতের বিস্তারিত তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর চরম চাপ সৃষ্টি করছে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগ তৈরি করছে। তিনি আশা প্রকাশ করেন যে, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি পুনরায় আকর্ষণে সাহায্য করবে। একই সাথে রাষ্ট্রপতি নারীর ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণদের উন্নয়নে ডাচেস অব এডিনবার্গের অবদানের প্রশংসা করেন।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য, যুক্তরাজ্য থেকে বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। তিন দিনের সরকারি সফরে আসা ডাচেস অব এডিনবার্গ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি ও বিপসট পরিদর্শনের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন এবং বাংলাদেশের নারী উন্নয়ন ও অর্থনৈতিক প্রগতির প্রশংসা করেন।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz