জাতীয় সংসদের অধিবেশন সমাপ্তি উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এত হত্যা, গুম ও নির্যাতনের পরও পতিত ফ্যাসিস্ট শক্তির চরিত্র বদলায়নি; বরং দেশে ও বিদেশে তারা পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এ দেশের মানুষ কোনো তাবেদারের গোলামি মেনে নেবে না এবং স্বাধীন সার্বভৌম সংসদ ও গণতন্ত্রকে যেকোনো মূল্যে রক্ষা করা হবে।
তাবেদারি শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
পরাজিত ও তাবেদারি অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সংসদে ও সংসদের বাইরে থাকা সব গণতান্ত্রিক শক্তিকে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।

ফটোকার্ড
১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।
ডাউনলোড করুন
কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।



