মূল খবরে যান

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৪ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কালিয়ায় বিএনপির মিছিলে হামলা ও হতাহতের ঘটনা: অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে অভিযোগকালিয়ায় বিএনপির শোডাউনে হামলায় জাসাস নেতার মৃত্যুস্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী অপশক্তি প্রতিহতের আহ্বান স্পিকার হাফিজ উদ্দিন আহমদেরপোশাক খাতের অস্থিরতা দীর্ঘায়িত হলে বড় চাপে পড়বে ব্যাংক খাত: রফতানি ও ঋণ পরিশোধ নিয়ে গভীর শঙ্কাতাবেদারি শক্তির ষড়যন্ত্র রুখতে সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীরফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক জামায়াতের: ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচিশুটিং শেষে সংবাদ সম্মেলন করে অভিযুক্তের নাম প্রকাশ করব: ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আইনি লড়াইয়ে ফারিন খানরিকেলটনের সেঞ্চুরি ও রাবাদা-বাভুমার ফিফটিতে ৫৫৭ রান দক্ষিণ আফ্রিকার, চাপে বাংলাদেশ
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প পাস

দেশের অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙন রোধ এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ১৬টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের এসব প্রকল্প পাস করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প পাস

প্রতিবেদনে বলা হয়েছে, পাস হওয়া ১৬টি প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প রয়েছে। এর মধ্যে বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ১৯৯ কোটি টাকা, তুরাগ নদী সুরক্ষা ও মেট্রো ঢাকা রিটেনশন পন্ড প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা এবং জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলায় ক্ষুদ্রসেচ উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা, বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক প্রশস্তকরণে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকার অনুমোদন মিলেছে। এ ছাড়া সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কে একনেক কমিটিকে অবহিত করা হয়।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz