সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল থেকে গোপালগঞ্জে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় বিজিবি সদস্যরা টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। বিশৃঙ্খলা এড়াতে এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। কর্মকর্তারা ড্রোন এবং সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা থেকে প্রাপ্ত লাইভ ভিডিও ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক দিকনির্দেশনা দিচ্ছেন।




