পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালানো হলে জাসাস নেতা সোহেল রানা নিহত হন। কালিয়া থানার ওসি ইদ্রিস আলী গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।




