পরিবারের বরাত দিয়ে আদালত সূত্র জানায়, মঙ্গলবার অফিস শেষ করার পর বিচারক শেখ ফারহান নাদীম আর বাসায় ফেরেননি। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোড ও বাংলাবাজার এলাকায় তাঁকে শেষবারের মতো দেখা গিয়েছিল। ওই সময় তাঁর মুখে মাস্ক ছিল এবং তিনি রিকশায় যাতায়াত করছিলেন।
ঘটনার প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ জানান, বিচারকের নিখোঁজ হওয়ার বিষয়টি শুনে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, এখনো থানায় লিখিত জিডি না হলেও পুলিশ তাঁর অবস্থান শনাক্ত ও উদ্ধারে কাজ করে যাচ্ছে।




