নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ:
গোপালগঞ্জে প্রেমঘটিত কারনে প্রেমিকের বাড়ীর লোকজনের হামলায়
প্রেমিকাসহ অন্ততঃ ৫জন আহত হয়েছেন। এসময় প্রেমিকার বাড়ীতে হামলা
চালিয়ে ভাংচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার
ভেড়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নির্জনা (২২) ,শামীমা জাহান (১৮),রিমা আক্তার,(৩৪)ও রেখা
আক্তারকে(৩৫)গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, ভেড়ারবাজার গ্রামের টিটু গাজীর মেয়ে শামিমা জাহানের সাথে ঘোষেরচর গ্রামের আলমগীর কাজীর ছেলে হায়াত কাজীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়।এর জের ধরে আজ মঙ্গলবার সকালে প্রেমিক হায়াত কাজীর মামা হরিদাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার লোকজন নিয়ে প্রেমিকার বাবা টিটু গাজী ও নানা বেলায়েত শেখের বাড়ীতে গিয়ে হামলা চালায়।
এসময় মারধরে প্রেমিকা শামিমা জাহানসহ অন্ততঃ ৫ জন আহত হন ও
বাড়ীঘর ভাংচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত রিমা আক্তার বলেন, হঠাৎ করেই হরিদাশপুর ইউনিয়ন পরিষদের
সদস্য জয় কাজী তার লোকজন আমাদের উপর হামলা চালায়। এসময়
তাদের মারধরে ৫জন আহত হয়।
অভিযুক্ত হরিদাশপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী বলেন, তাদের মারধর করা হয়নি। মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হলে আমি ঠেকাতে যাই। আমি যেহেতু ইউনিয়ন পরিষদের সদস্য তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আনিসুর রহমান
জানান, এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে
আইনগত ব্যবস্থা নেয়া হবে।