মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
শরণখোলায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন অভিযুক্ত শীর্ষ মাদক কারবারিউন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রীজিয়াউল আহসানের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবারআমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলামহেডলাইন:দেশবাসী স্বর্ণ কম কেনায় দাম কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ: নরেন্দ্র মোদিদেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবেইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্পবিটকয়েনের দরপতন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
অন্যান্য

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের দ্বিতীয় দিনে পদার্থবিজ্ঞানে বিজয়ী হিসেবে মার্কিন ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেনের নাম ঘোষণা করা হয়েছে।

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতলেন বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এই ঘোষণা দেয়।

যে কারণে নোবেল পেলেন হ্যালজেন রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে’ তার অসামান্য অবদান এবং মহাজাগতিক উৎস থেকে উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়েছে।

বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেনের জন্ম ১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনে শিক্ষকতা ও গবেষণা করছেন।

চলতি বছরের নোবেল ঘোষণার সূচি এর আগে গতকাল সোমবার (৫ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন কার্ল ডেইসারোথ, পিটার হেগেমান ও জর্জি নাগেল। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিক্স নিয়ে অসাধারণ কাজের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার দেওয়া হয়।

নোবেল কমিটি সূত্রে জানা গেছে, ঘোষিত সূচি অনুযায়ী আগামীকাল বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং আগামী শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এছাড়া অর্থনীতিতে নোবেল বিজয়ী ঘোষণা করা হবে আগামী ১২ অক্টোবর।

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে মর্যাদাপূর্ণ এই নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে আগামী ১০ ডিসেম্বর বিজয়ীদের হাতে পদক, সনদ ও অর্থমূল্য তুলে দেওয়া হবে। শান্তির নোবেল নরওয়ের অসলো থেকে এবং বাকি পুরস্কারগুলো স্টকহোম থেকে প্রদান করা হয়।

অন্যান্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz