মূল খবরে যান

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
‘নেতানিয়াহু ইহুদি জনগোষ্ঠীর প্রতিনিধি নন’, ট্রাম্পকে হাসিদিক রাব্বির চিঠিটেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামোগোপালগঞ্জে যাবে না খুলনা-ঢাকা রুটের বাসসব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীরআইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীআ. লীগ সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল : রাষ্ট্রপতিঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
বিশ্ব

‘নেতানিয়াহু ইহুদি জনগোষ্ঠীর প্রতিনিধি নন’, ট্রাম্পকে হাসিদিক রাব্বির চিঠি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বের ইহুদি জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্যাটমার হাসিদিক সম্প্রদায়ের প্রধান রাব্বি অ্যারন টেইটেলবাম। প্রায় তিন মাস আগে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ব্যক্তিগতভাবে দেওয়া এবং সম্প্রতি প্রকাশিত ওই চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের ইহুদি নাগরিকদের সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের রাজনৈতিক পরিচয় আলাদা করে দেখার আহ্বান জানিয়েছেন।

‘নেতানিয়াহু ইহুদি জনগোষ্ঠীর প্রতিনিধি নন’, ট্রাম্পকে হাসিদিক রাব্বির চিঠি

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর ওভাল অফিসে ট্রাম্পের হাতে তুলে দেওয়া চিঠিতে রাব্বি অ্যারন টেইটেলবাম লেখেন যে শুধু ইহুদি ধর্মাবলম্বী হওয়ার কারণে ইসরায়েল বা নেতানিয়াহু মার্কিন নাগরিক ইহুদিদের প্রতিনিধিত্ব করতে পারেন না; বরং ইহুদি ধর্ম ও তাওরাতই তাদের বন্ধনের ভিত্তি, কোনো বিদেশি রাজনৈতিক আনুগত্য নয়।

ইসরায়েলের ২০১৮ সালের ‘জাতিরাষ্ট্র আইন’ ও জায়নবাদী সংজ্ঞা প্রত্যাখ্যান করে তিনি উল্লেখ করেন, ইসরায়েলের যুদ্ধ, সীমান্ত, সামরিক ও পররাষ্ট্রনীতি মার্কিন ইহুদিদের স্বার্থের প্রতিনিধিত্ব করে না এবং যুক্তরাষ্ট্রের ইহুদিদের সঙ্গে ইসরায়েলকে এক করে দেখলে ‘দ্বৈত আনুগত্যের’ অভিযোগ জোরালো হয়।

ইহুদি নববর্ষ রোশ হাশানার আগে অনুষ্ঠিত ওই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন; পাশাপাশি এই সাক্ষাৎ স্যাটমার আন্দোলনের দুই প্রতিদ্বন্দ্বী ভাই অ্যারন টেইটেলবাম ও রাব্বি জালমান লেইব টেইটেলবামের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে বিরল পুনর্মিলনের সুযোগ তৈরি করে।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।