মূল খবরে যান

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
বিশ্ব

জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়া নিয়ে সমালোচনা ও প্রশ্নের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। হামাসের প্রয়াত নেতাদের প্রশংসা এবং ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সাবেক নেতাদের ‘শহীদ’ অভিহিত করার অভিযোগ তুলে তার সফরের অনুমতি নিয়ে উদ্বেগ ও ব্যাখ্যা দাবি করেছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ)।

জামায়াত আমিরকে ভিসা দিয়ে প্রশ্নের মুখে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি মেইল, দ্য অস্ট্রেলিয়ান ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, পাঁচ দিনের সফরে অস্ট্রেলিয়ায় যাওয়া ডা. শফিকুর রহমানের ভিসা অনুমোদনের বিষয়টি নিয়ে যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন। সংগঠন দুটি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়ার প্রশংসা এবং একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত নেতাদের ‘শহীদ’ আখ্যা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে ভিসা অনুমোদনের ব্যাখ্যা চেয়েছে।

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট গ্রেগরি ইসরায়েলি রাজনীতিকদের অস্ট্রেলিয়ায় প্রবেশে বাধা ও ভিসা বাতিলের উদাহরণ টেনে শফিকুর রহমানকে স্বাগত জানানোর সমালোচনা করেন; পাশাপাশি অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশনের সভাপতি অমেন্দ্র সিং বলেন, এমন সফর অস্ট্রেলীয়দের মধ্যে বিভাজন ও সামাজিক সংহতি ক্ষুণ্ন করতে পারে। এ ছাড়া ২১ নভেম্বর সিডনিতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের মধ্যাহ্নভোজে তার অংশগ্রহণ এবং সেখানে সংসদ সদস্যদের উপস্থিতির খবরেও প্রশ্ন তুলেছে সংগঠন দুটি।

এদিকে সিডনির অভিবাসন পরামর্শক রেমন্ড সালোমন চরিত্রগত যোগ্যতা ও সামাজিক সংহতির ঝুঁকির অভিযোগ তুলে শফিকুর রহমানের ভিসা বাতিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন এবং তার নির্বাচনি এলাকা ঘিরে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলেছেন।
 

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz