মূল খবরে যান

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ধর্ম ও শিক্ষা

প্রস্তাবিত ‘এমআইএসটি আইন ২০২৬’ শিগগিরই সংসদে উঠছে

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে (এমআইএসটি) একটি পূর্ণাঙ্গ ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ‘এমআইএসটি আইন ২০২৬’ শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) এমআইএসটির ‘১৯তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রস্তাবিত ‘এমআইএসটি আইন ২০২৬’ শিগগিরই সংসদে উঠছে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার এমআইএসটির ১৯তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এমআইএসটির প্রকৌশল প্রোগ্রামগুলো ওয়াশিংটন অ্যাকর্ডের মতো আন্তর্জাতিক কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ জাতীয় অ্যাক্রিডিটেশন বজায় রেখেছে এবং প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য প্রস্তাবিত ‘এমআইএসটি আইন ২০২৬’ শিগগিরই সংসদে উঠছে।

মন্ত্রী উল্লেখ করেন, ১৯৯৮ সালে সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে প্রতিষ্ঠিত এমআইএসটি শৃঙ্খলা ও অ্যাকাডেমিক উৎকর্ষের সমন্বয়ে উচ্চশিক্ষায় বিশেষ স্থান করে নিয়েছে। আন্ডারওয়াটার রোবোটিক্স, ফুয়েল সেল রেসিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নবায়নযোগ্য জ্বালানি ও সাইবার নিরাপত্তাসহ আন্তর্জাতিক প্রতিযোগিতা ও বাস্তবমুখী গবেষণায় শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি ২০২৭ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ভবিষ্যৎ অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে এবং এসডিজিতে অবদানের জন্য স্বীকৃতি পেয়েছে।

এ ছাড়া দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম, যৌথ গবেষণা, শিক্ষার্থী-শিক্ষক বিনিময় এবং শিল্পপ্রতিষ্ঠানের সাথে সহযোগিতা জোরদারের মাধ্যমে এমআইএসটি দেশের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
 

ধর্ম ও শিক্ষা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz