মূল খবরে যান

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১০ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে সরকারের উপহার হিসেবে বাইসাইকেল দেওয়া হবে এবং এর মান ও ব্যবহারিক দিক পরখ করতে সচিবালয়ে নিজেই সাইকেল চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপস্থাপিত নমুনা বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে গুলশানের বাসা থেকে রাজধানীর সচিবালয়ে পৌঁছে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের জন্য নির্ধারিত কয়েক ধরনের নমুনা বাইসাইকেল চালিয়ে মান যাচাই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে গিয়ে বিশেষ সামরিক যান এটিভি চালিয়েছিলেন তিনি।

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিন লাখ মেধাবী ছাত্রীকে একটি করে বাইসাইকেল উপহার দেওয়া হবে। মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz