সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই মহড়া বিশ্বদরবারে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের একত্রে অংশগ্রহণে সম্পন্ন এ যৌথ মহড়ার সাক্ষী হতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, এ মহড়ার পেছনে দূরদর্শী চিন্তা রয়েছে এবং এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এমন যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি আরও কার্যকর করবে বলে মন্তব্য করেন তিনি।
মহড়া পরিদর্শনের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।




