মূল খবরে যান

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানএইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারেরইউরোপে ধনী-গরিবের ব্যবধান কোথায় সবচেয়ে বেশি, কোথায় কম?শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনাগোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ১৫তারেক রহমানের ৬১তম জন্মদিনে বাউফলে বৃক্ষরোপণ কর্মসূচি পালনবিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
ধর্ম ও শিক্ষা

এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারের

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাক্রমের ভিত্তিতে দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পাশাপাশি এইচএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এসএসসির মেধাবীদের হাতে ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয়ে কেনা এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারের

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রাথমিক পর্যায়ে ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি বোর্ড থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হবে এবং সমান নম্বরধারীদের বিবেচনায় অতিরিক্ত ৪০০ ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এবং সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপগুলো কেনা হবে। সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ধাপে ধাপে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয়ে দেড় হাজার শিক্ষার্থীকে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এ ল্যাপটপ দেওয়া হবে।

স্কিমের পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম জানান, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের ও মানসম্মত কনফিগারেশনের হয় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং ১১টি বোর্ডকে যুক্ত করে আনুষ্ঠানিকভাবে এসব ল্যাপটপ হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

ধর্ম ও শিক্ষা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz