মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সারাদেশ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ১৫

গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চ ঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কথা কাটাকাটির জেরে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ১৫

গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামবাসী গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চ ঘাটের গোলচত্বর এলাকায় সমবেত হলে দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রামবাসী ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়লে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে গেলে সংঘর্ষকারীরা সরে পড়ে। আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেখানে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি আছেন চর মানিকদাহ গ্রামের জাহিদুর রহমান প্রান্ত, রাকিবুল মোল্লা, সাহাবুল মোল্লা ও জাহিদ মোল্লা।

সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।