মূল খবরে যান

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
এরা মানুষ নয়, দানব: জিয়াউলের নৃশংসতার বর্ণনা চিফ প্রসিকিউটরেররাষ্ট্রীয় বিমানে ফেরার কথা না বলে শেখ হাসিনার উচিত আইনের কাছে আত্মসমর্পণ করা: রুহুল কবির রিজভীসরকার শেখ হাসিনাকে ফেরত চায়, কীভাবে আনা হবে পরে নির্ধারণহাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ‘হঠাৎ মাটিতে গড়িয়ে পড়েন সোহেল খান’স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানএইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদেরও ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা সরকারেরইউরোপে ধনী-গরিবের ব্যবধান কোথায় সবচেয়ে বেশি, কোথায় কম?
বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করেন বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।

তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়। আবেদনে উল্লেখ করা হয়, নোটিশ গ্রহণ ও ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও বিবাদী আদালতে অনুপস্থিত ছিলেন, যা আদালত অবমাননার শামিল; পাশাপাশি মামলা দায়েরের পরও তিনি ফেসবুকে বাদীর বিরুদ্ধে কটূক্তি অব্যাহত রেখেছেন। বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেন এবং এদিন বাদী সানায়া চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সানায়া চৌধুরী। তদন্ত শেষে পিবিআই অভিযোগের সত্যতা না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দিলেও বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ অক্টোবর আদালত মামলাটি সিআইডিকে নতুন করে তদন্তের নির্দেশ দেন।

এর পরদিন ২৬ অক্টোবর মামলা প্রত্যাহারে হুমকি ও পল্লবীর বাসায় লোক পাঠানোর অভিযোগে নতুন মামলা করেন সানায়া চৌধুরী, যে মামলায় তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আবেদন জানানো হয়েছে।

বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz