মূল খবরে যান

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
নেতৃত্বের মানদণ্ড নিয়ে দ্বিমত, আটকে আছে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাস্বেচ্ছায় ফেরার সুযোগ নেই, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে এনে বিচার করতে হবে: রিজভীবিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকারডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা: পর্দার আড়ালে ভারত ও ঢাকার আলোচনাশেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়ালআধুনিক রাষ্ট্রের স্বপ্ন ও জিয়াউর রহমান: একটি নিবন্ধের সারসংক্ষেপএগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, সাময়িক বিঘ্নের পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিকজাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারে সদস্যরা সম্মত: খলিলুর রহমান
বিনোদন

আল্লাহই আমাদের জন্য যথেষ্ট’, আবেগঘন বার্তা অনন্ত জলিলের

ব্যবসায়িক সংকট ও চেক প্রত্যাখ্যানের আইনি নোটিশ ঘিরে চলমান আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন ঢালিউড অভিনেতা ও ব্যবসায়ী এমএ জলিল অনন্ত। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পবিত্র কোরআনের বাণী স্মরণ করে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সমালোচকদের জন্য হেদায়েত কামনা করেছেন তিনি।

আল্লাহই আমাদের জন্য যথেষ্ট’, আবেগঘন বার্তা অনন্ত জলিলের

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনন্ত জলিল সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ এবং ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ আয়াত দুটি উল্লেখ করে সবার কাছে দোয়া চান। পোস্টে তিনি লেখেন, "আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী ও কার্যসম্পাদনকারী।"

যারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান এই অভিনেতা। একই সঙ্গে টিআরপি বা আলোচনায় আসার উদ্দেশ্যে তাকে নিয়ে কাজ করা ব্যক্তিদেরও ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, "আল্লাহর নিকট আপনাদের জন্য দোয়া করি, যেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করেন।"

উল্লেখ্য, এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান অনন্ত জলিলের প্রতিষ্ঠান সম্প্রতি অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক পর্যাপ্ত অর্থের অভাবে প্রত্যাখ্যাত হওয়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সম্প্রতি অনন্ত জলিল ও তাঁর স্ত্রী খাদিজা পারভীনকে আইনি নোটিশ পাঠিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে চলমান নানা আলোচনার প্রেক্ষিতেই নিজের অবস্থান ও অনুভূতি প্রকাশ করলেন তিনি।

বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz