মূল খবরে যান

বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কপ-৩১ কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকারসাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী১৯ বছর আগের ডাকাতি মামলায় ৮ জনের কারাদণ্ডবিশ্ববাজারে স্বর্ণের দামে পতনমিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলমশারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রাননেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা, স্পিকার হচ্ছেন মাতান কাহানাইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
বিনোদন

গুলশানে অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার পরীমনির ক্ষোভ প্রকাশ

গুলশানে অনুষ্ঠানে হেনস্তা ও গাড়িতে হামলার শিকার পরীমনির ক্ষোভ প্রকাশ

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি ও হেনস্তার মুখে পড়ার অভিযোগ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। শুধু তাই নয়, মধ্যরাতে তার ব্যক্তিগত গাড়িতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী। এ ঘটনায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি।

ভিডিও বার্তায় পরীমনি জোরপূর্বক ক্ষমা চাওয়ানোর চেষ্টা, অপদস্থ করা, কর্মক্ষেত্রে বাধা দেওয়া এবং তাকে বয়কটের অপপ্রচারের তীব্র সমালোচনা করেন।

ঘটনার বিবরণ দিয়ে পরীমনি বলেন, কেউ ভুল করলে তিনি নিজেই ক্ষমা চাইতে পারেন, কিন্তু সেই ক্ষমা চাওয়ানোর পদ্ধতি নিয়ে তার প্রশ্ন রয়েছে। তিনি বলেন, "কাউকে গলা চেপে ধরে কিংবা মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে ‘সরি’ বলানো যায় না। একজন মানুষকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়ানোর এই পাঁয়তারা কেন করা হচ্ছে?"

নিজের ভুল স্বীকার করে অভিনেত্রী বলেন, উত্তপ্ত পরিস্থিতিতে তিনি হয়তো গালিগালাজ করেছেন, যা ঠিক হয়নি এবং এ জন্য ক্ষমা চাইতেও তার কোনো আপত্তি নেই। তবে একজন নারীকে যেখানে-সেখানে হেনস্তা করা হলেও প্রতিবাদ করা যাবে না—এমন শর্ত চাপিয়ে দেওয়ার তীব্র বিরোধিতা করেন তিনি। তার ভাষ্য, ব্যক্তিস্বার্থ বা ইগো থেকে রাস্তায় নেমে আন্দোলন না করে যেকোনো বিষয় নিয়ে যুক্তিসংগতভাবে কথা বলা উচিত।

কাজের সুযোগ বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে পরীমনি বলেন, "আমাকে অপদস্থ করার পাশাপাশি আমার কাজেও বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের মালিকদের হুমকি দিয়ে আমাকে কাজে না নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আমাকে বয়কটের অপপ্রচার চালানো হচ্ছে।" তার মতে, এভাবে একজন শিল্পীর রুটি-রুজির পথ ও কাজের সুযোগ বন্ধ করার চেষ্টা একধরনের ‘মব কালচার’ তৈরি করার শামিল।

বয়কটের প্রচারণায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে এখন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই নায়িকা। তিনি জানান, তিনি যেখানেই যাবেন, সেখানেই অরাজকতা তৈরির পরিকল্পনা করা হচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাকে মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা চলছে।

ভিডিওর শেষাংশে সাংবাদিকতার নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কঠোর সমালোচনা করেন পরীমনি। তিনি প্রশ্ন রেখে বলেন, "হাতে একটি ফোন, একটি ফেসবুক পেজ কিংবা নামমাত্র নিবন্ধন থাকলেই কি কেউ সাংবাদিক হয়ে যান? এসব করে আপনারা আমাকে ‘সরি’ বলাবেন? ‘সরি’ ধুয়ে পানি খান।" সাংবাদিকতার অপব্যবহার করে সন্ত্রাসী স্টাইলে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। 

বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz