মূল খবরে যান

বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কপ-৩১ কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকারসাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী১৯ বছর আগের ডাকাতি মামলায় ৮ জনের কারাদণ্ডবিশ্ববাজারে স্বর্ণের দামে পতনমিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলমশারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রাননেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা, স্পিকার হচ্ছেন মাতান কাহানাইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
জাতীয়

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিন পেলেও তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৪৭-এর অধীনে এক উত্তর প্রদানকালে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আদালত থেকে জামিন পেলেও তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জাতীয় সংসদকে অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে কথা বলার সময় মন্ত্রী নিশ্চিত করেন যে, বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ সংক্রান্ত বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাতের বাইরে যেতে পারবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, বাংলাদেশের আদালতের পরোয়ানার ভিত্তিতে ইন্টারপোল গত বছরের ১১ এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। পরবর্তীতে ২০২৬ সালের ১২ জুন আবুধাবির এনসিবি বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশকে অবহিত করে। বাংলাদেশ অত্যন্ত দ্রুততার সাথে কূটনৈতিক চ্যানেলে চার দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন পাঠায় এবং প্রয়োজনীয় নথিপত্র আমিরাত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। মন্ত্রী স্পষ্ট করেন, জামিন পাওয়া মানেই প্রত্যর্পণ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়া নয়; সংশ্লিষ্ট দেশের সার্বভৌম আইনি কাঠামোর ভেতর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনার সব ধরনের আইনি ও পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ ছাড়া সাবেক এই আইজিপির বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান তদন্ত এবং বহিরাগমন অধিদপ্তরের জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষটিও সংসদে তুলে ধরা হয়। একইসাথে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার লক্ষ্যে বিভিন্ন দেশে 'পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ' (এমএলএআর) পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz