মূল খবরে যান

বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কপ-৩১ কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকারসাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী১৯ বছর আগের ডাকাতি মামলায় ৮ জনের কারাদণ্ডবিশ্ববাজারে স্বর্ণের দামে পতনমিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলমশারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রাননেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা, স্পিকার হচ্ছেন মাতান কাহানাইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
জাতীয়

শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর

পলাতক শেখ হাসিনার বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নাকি বাস্তব এবং তিনি বেঁচে আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার বক্তব্য হাস্যকর এবং ফ্যাসিস্টদের কোনো বিশৃঙ্খলা সফল হতে দেওয়া হবে না।

শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে যে কথাগুলো বলছেন তা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নাকি বাস্তব, তা তাদের জানা নেই। এমনকি তিনি বর্তমানে বেঁচে আছেন নাকি মারা গেছেন, সে বিষয়েও তিনি নিশ্চিত নন বলে মন্তব্য করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিসেম্বরে আওয়ামী লীগ দেশে ফিরবে—এমন রাজনৈতিক বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শক্তিকে ব্যবহার করে বিদেশি অপশক্তি দেশে নতুন করে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা চালাচ্ছে। এ সময় তিনি সরকারি ও বিরোধী দলকে একসঙ্গে রাজপথে সক্রিয় থেকে দেশের স্বার্থে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।

সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে তিনি ঘোষণা দেন যে, যারা বাসে আগুন দিচ্ছে ও ভাঙচুর চালাচ্ছে, তাদের ধরে দিতে পারলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। এছাড়া বিরোধী দলের প্রতি অহেতুক সরকারের অন্ধ বিরোধিতা পরিহার করে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান নুর। স্থানীয় নির্বাচনে রাজনৈতিক সমীকরণ নিয়ে সতর্ক করে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপির বিষয়ে যদি আওয়ামী লীগবিরোধী অবস্থান জোরালো না হয়, তবে তা হিতে বিপরীত হতে পারে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz