মূল খবরে যান

বুধবার, ১১ নভেম্বর ২০২৬২৬ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
কপ-৩১ কর্মপরিকল্পনায় বিদ্যুতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকারসাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে আমিরাত: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী১৯ বছর আগের ডাকাতি মামলায় ৮ জনের কারাদণ্ডবিশ্ববাজারে স্বর্ণের দামে পতনমিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলমশারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রাননেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধীদের সমঝোতা, স্পিকার হচ্ছেন মাতান কাহানাইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
বিনোদন

মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম

আদালত প্রাঙ্গণে চিত্রনায়িকা পরীমনির সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও হতাশা প্রকাশ করেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। টাঙ্গাইলে এক মেলায় বক্তব্য দেওয়ার সময় তিনি পরীমনিকে সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, গণমাধ্যম যেমন হিরোইন বানাতে পারে, তেমনি জিরোইনও বানাতে পারে।

মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম

আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনার রেশ ধরে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (৯ নভেম্বর) রাতে টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী গরুর হাটে আয়োজিত মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গণমাধ্যমের গুরুত্ব ও অবদান তুলে ধরে হিরো আলম বলেন, আজকের এই অবস্থানে আসার পেছনে মিডিয়ার ভূমিকা রয়েছে। সেলিব্রিটি ও মিডিয়াপারসন হিসেবে সবারই গণমাধ্যমকর্মীদের প্রতি যথাযথ সম্মান দেখানো উচিত। প্রথম সারির নায়িকা পরীমনি কর্তৃক সাংবাদিককে গালিগালাজ করা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করেন তিনি।

পরীমনির উদ্দেশে হিরো আলম আরও বলেন, "আমরা চাই এই বিষয়ের দ্রুত অবসান হোক। পরীমনি আপা, আপনি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চান। কারণ, যে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, সেই মিডিয়াই আপনাকে জিরোইন বানাতে পারে!" চলমান এই কাদা ছোড়াছুড়ি ও তোলপাড়ের অবসান ঘটাতে তিনি পরীমনিকে দ্রুত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, পরীমনি ও সাংবাদিকদের এই অনভিপ্রেত ঘটনাটি নিয়ে বর্তমানে দেশের শোবিজ অঙ্গনে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।

বিনোদন
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz