মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সংলাপে কোনো শর্ত দেয়নি এনসিপি, জুলাই সনদ শতভাগ বাস্তবায়নের আশ্বাস সরকারেরস্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতিটস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশসংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েই জাতীয় ঐক্য হতে হবেএইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তনপদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টারপ্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরাক্যান্সারে আক্রান্ত স্ত্রী, নিজের দুই কিডনিতেও জটিলতা; তবুও মানুষের জন্য স্বপ্ন বুনে চলেছেন জুয়েল রানা
জাতীয়

স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি

দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়ানো এবং প্রান্তিক জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বছরব্যাপী পরিবার পরিকল্পনা জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি সম্মতি দেন।

স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে রাষ্ট্রপতি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির তাগিদ দেন।

সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী বৃহৎ জনসচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করে সম্মতি দেন। পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার, জন্মনিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় তথ্য ও সেবা পৌঁছে দিতে সরকার এই বছরব্যাপী কর্মসূচি নিয়েছে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য খাত ও পরিবার পরিকল্পনা অবহেলিত ছিল; বর্তমান সরকার এ খাতে বাজেট বৃদ্ধি, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ, সেবার মান বাড়ানো ও প্রান্তিক জনগণের কাছে সেবা পৌঁছে দিতে হেলথ কার্ডসহ নানা উদ্যোগ নিয়েছে। সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।