সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সোমবার বিকেল ৪টায় দোহার ওয়েস্ট অ্যান্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, এবং প্রথম ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান সংগ্রহ করে সাইফ ও ইমন দারুণ শুরু এনে দেন।
প্রথম দুই ম্যাচে জয়ের সুবাদে বাংলাদেশ ‘এ’ এবং শ্রীলঙ্কা ‘এ’—উভয় দলই আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচ শেষে উভয় দলের সংগ্রহ সমান ৪ পয়েন্ট হলেও নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা; তাদের নেট রান রেট ১.৯৮২ এবং বাংলাদেশের নেট রান রেট ০.৬৩০।




