মূল খবরে যান

রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
শরণখোলায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন অভিযুক্ত শীর্ষ মাদক কারবারিউন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রীজিয়াউল আহসানের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবারআমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলামহেডলাইন:দেশবাসী স্বর্ণ কম কেনায় দাম কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ: নরেন্দ্র মোদিদেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবেইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্পবিটকয়েনের দরপতন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
সারাদেশ

গোপালগঞ্জের পরিস্থিতি ভালো, নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলবে: আইজিপি মো. আলী হোসেন ফকির

গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ সার্কিট হাউসের সামনে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, থানা পুড়িয়ে দিলে ও জনগণের সহযোগিতা না মিললে পুলিশের দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে।

গোপালগঞ্জের পরিস্থিতি ভালো, নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলবে: আইজিপি মো. আলী হোসেন ফকির

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদ। সার্কিট হাউসে আশপাশের জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে তাঁরা জেলার সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি জানান, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নত হবে। স্বল্পসংখ্যক নাশকতাকারী ও বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে স্থানীয় শান্তিপ্রিয় জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

দুটি থানা পোড়ানোর ঘটনা উল্লেখ করে আইজিপি বলেন, জনগণের সুবিধার্থেই থানা স্থাপিত হয়; সেটি পুড়িয়ে দেওয়া হলে পুলিশের কাজ করা দুঃসাধ্য হয়ে ওঠে। তিনি আরও বলেন, বিশাল জনসংখ্যার তুলনায় থানায় পুলিশের জনবল সীমিত হওয়ায় আইন মান্যকারী নাগরিক হিসেবে স্থানীয়দের সহযোগিতা না পেলে দায়িত্ব পালন করা সম্ভব নয়।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz