মূল খবরে যান

রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
শরণখোলায় ১২৬ পিস ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন অভিযুক্ত শীর্ষ মাদক কারবারিউন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রীজিয়াউল আহসানের মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবারআমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলামহেডলাইন:দেশবাসী স্বর্ণ কম কেনায় দাম কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ: নরেন্দ্র মোদিদেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবেইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্পবিটকয়েনের দরপতন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
সারাদেশ

সিলেটের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির গেটে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গলির গেটে কেরোসিন মিশ্রিত কাপড়ে আগুন ধরিয়ে ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত গভীর রাতের এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও জড়িতদের ধরতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।

সিলেটের দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির গেটে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যবর্তী কোনো এক সময়ে সিলেটের দাড়িয়াপাড়া এলাকার একটি আবাসিক গলির মূল প্রবেশদ্বারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গলিটির ভেতরে থাকা তিন-চারটি বাড়ির মধ্যে একটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসা।

এসএমপির উপকমিশনার মো. আফজাল হোসেনের তথ্যমতে, দুর্বৃত্তরা কেরোসিন মাখানো একটি কাপড়ে আগুন ধরিয়ে গলির গেটে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভে যাওয়ায় কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো কল আসেনি। ঘটনার পরপরই পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz