মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সারাদেশ

তারেক রহমানের ৬১তম জন্মদিনে বাউফলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর বাউফলের ধূলিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফ তৌসিফুর রহমান রাফা। ধূলিয়া স্কুল ও ধূলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সবুজায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তারেক রহমানের ৬১তম জন্মদিনে বাউফলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন ঘিরে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ছাত্রনেতা শরীফ তৌসিফুর রহমান রাফা। ধূলিয়া স্কুল প্রাঙ্গণ ও ধূলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।

শরীফ তৌসিফুর রহমান রাফা জানান, আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে সমাজ ও পরিবেশের কল্যাণে কাজ করার লক্ষ্যেই ৬১তম জন্মদিনে এই বৃক্ষরোপণ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও নির্মল পৃথিবী গঠনে গাছের গুরুত্ব তুলে ধরে তিনি বেশি বেশি গাছ লাগানো ও সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান এবং অন্যরা বৃক্ষরোপণে উৎসাহিত হলে উদ্যোগটি সার্থক হবে বলে জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে জাহাঙ্গীর মৃধা, মুহিদুল ইসলাম মহিবুল, গনী মুন্সি, সাইফুল খন্দকার ও রিফাতসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল ও কৃষকদলের নেতাকর্মীরা অংশ নেন। এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয় নেতাকর্মীরা।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।