সর্বশেষ

আজ থেকে নতুন দামে জ্বালানি তেল বিক্রি

আজ থেকে নতুন দামে জ্বালানি তেল বিক্রি

আজ থেকে নতুন দামে জ্বালানি তেল বিক্রি

অনলাইন ডেস্ক

দেশের বাজারে জুন মাসের জন্য পেট্রোল, অকটেন কেরোসিনের দাম লিটারপ্রতি টাকা বৃদ্ধি করা হয়েছে, যা আজ ১ uজুন সোমবার থেকে কার্যকর হবে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম।

জ্বালানি তেলের দাম গতকাল রবিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নতুন মূল্য অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১১৫ টাকা রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল মধ্যরাত থেকে ভোক্তা পর্যায়ে সব ধরণের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।