সারাদেশ

কাশিয়ানীতে আগুনে  দোকান পুড়ে ছাই

কাশিয়ানীতে আগুনে  দোকান পুড়ে ছাই

কাশিয়ানীতে আগুনে  দোকান পুড়ে ছাই

গোপালগঞ্জ সংবাদদাতা:

 গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  

আজ ১২ জুলাই রোববার দুপুর ১টার দিকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর বাজারের মজিবর মার্কেটে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের

আগুনে মাসুদ শেখের ওয়ার্কশপআসলামের জ্বালানি তেলের দোকানইনামুলের মাইক সার্ভিসমাহফুজ মেকারের দোকান এবং আখের আলীর মুদি দোকান পুড়ে গেছে

ফায়ার সার্ভিস  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছেওই বাজারের মাসুদ শেখের এসএস পাইপ  লোহার ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিংথেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের জ্বালানি তেলের দোকানসহ আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ রেজাউল মাওলা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানানখবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্তনে আনে। আগুনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছেওয়ার্কশপের অগ্নিস্ফুলিঙ্গ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।