সারাদেশ

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড, ১.৬৯ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড, ১.৬৯ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড, .৬৯ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত

ফরিদপুর সংবাদদাতা:

ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইসরাত জাহান (দিপা) নামে এক নারীকে বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পাশাপাশি তার জ্ঞাত আয়বহির্ভূত কোটি ৬৯ লাখ হাজার ২৭১ টাকা মূল্যের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ফরিদপুরের স্পেশাল জজ (সিনিয়র জেলা দায়রা জজ) মো. শরীফ উদ্দীন মামলা নং-০৫/২০২২-এর রায়ে আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান (দিপা) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী।

রায়ে আদালত বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭() ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০২০ সালের ৩০ নভেম্বর দুদকের দায়ের করা মামলায় তাকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেওয়া হয়েছে।

দুদকের আইনজীবী শেখ কুব্বাত হোসেন জানান, একই মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর () () ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত ওই অভিযোগ থেকে ইসরাত জাহানকে খালাস দিয়েছেন।

রায়ের সময় আসামি জামিনে থাকায় তাকে সাজা পরোয়ানার মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী, আগে হাজতবাস করে থাকলে সেই সময় সাজা থেকে সমন্বয় করা হবে।

ছাড়া আদালত রায়ের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।