সারাদেশ

জামালপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড

জামালপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড

জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন শেষে জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ৯টায় জামালপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাকসুদুল হাসান।

পরে পুলিশ লাইন্স ব্যারাকে সকল কর্মকর্তা ও ফোর্সের কিট সামগ্রী পরিদর্শন করেন পুলিশ সুপার। কিট পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যকে ড্রেস রোল অনুসরণ করে নির্ধারিত পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সুশৃঙ্খল জীবনযাপন এবং পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম. এ. ফয়সাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. মাকসুদুল হাসান, পুলিশ লাইন্সের আরআই মো. শওকত আলী, পুলিশ অফিসের আরওআই মো. নজরুল ইসলাম, আরও-১ মো. এশারত আলী এবং ওসি সি-স্টোর/ডি-স্টোর।