রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগে আয়োজিত দলের এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন জামায়াত আমির।
উত্তর সিটি করপোরেশনের প্রার্থী: ঢাকা উত্তর সিটির প্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নাম ঘোষণা করে শফিকুর রহমান বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনে আমরা সেলিম উদ্দিনকে মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছি। তিনি ইতিমধ্যেই খাল ও নর্দমা, যেখানে ডেঙ্গুর মশার প্রজনন ঘটে, সেগুলো পরিচ্ছন্ন করার অভিযান শুরু করেছেন।’
দক্ষিণ সিটি করপোরেশনের প্রার্থী: একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)-কে পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। সাদিক কায়েম সম্পর্কে তিনি বলেন, ‘সাদিক কায়েম কী জিনিস, ইতিমধ্যে বাংলাদেশের মানুষ তা চিনে ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে মনের মতো করে সাজানো হয়েছিল, ইনশাআল্লাহ্ সে ঢাকা দক্ষিণকেও সেভাবেই সাজাবে। আমাদের সহকর্মীরা গ্রামের পর্যায় পর্যন্ত জনগণের কাছে পৌঁছে যাবে।’
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ: ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন), ঢাকা উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতসহ মহানগর ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।