মূল খবরে যান

রবিবার, ২২ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলামহেডলাইন:দেশবাসী স্বর্ণ কম কেনায় দাম কমেছে, সাশ্রয় হয়েছে অর্থ: নরেন্দ্র মোদিদেশে এ বছর সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবেইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্পবিটকয়েনের দরপতন, দুই বছরের মধ্যে সর্বনিম্নএসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রীসবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রীরাইজিং স্টারস এশিয়া কাপে রোমাঞ্চকর জয়: আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দল
রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মগবাজারে ছাত্রদলের দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাজধানীতে দোয়া ও মিলাদ মাহফিল এবং খাবার বিতরণের আয়োজন করেছে ছাত্রদল। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে ঢাকার মগবাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মগবাজারে ছাত্রদলের দোয়া মাহফিল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

আয়োজক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সূত্রের তথ্যানুযায়ী, শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের উদ্যোগে রাজধানীর মগবাজার এলাকায় একটি দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিমখানা ও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সালেহ মো. আদনান বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় এই দোয়া ও খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে পরিপূর্ণ সুস্থ রাখেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন—সেই প্রার্থনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কর্মসূচিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নকিব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, মো. রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ, সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা উপস্থিত ছিলেন। এ ছাড়া তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মারজুক সাকিবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz