বৈঠক সূত্রের তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গার্মেন্টস খাতের সংকট নিরসন এবং সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দলীয় সংসদ সদস্যদের নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার নির্দেশ দেন সংসদ নেতা।
হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের সঞ্চালনায় সভায় দলের জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও সংসদীয় দলের সদস্যরা অংশ নেন। অধিবেশনের সমাপ্তি ঘটায় এখন থেকে সংসদ সদস্যদের মাঠপর্যায়ে সাংগঠনিক ও উন্নয়নমূলক তদারকিতে সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানিয়েছেন।




