মূল খবরে যান

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
মার্কিন ডিএফসির অর্থায়নের সুযোগ পেল বাংলাদেশ, খুলছে বেসরকারি বিনিয়োগের নতুন দুয়ারপটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: রুমী সভাপতি, রিমু সাধারণ সম্পাদকজবিতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা সন্দেহে আটক ৫ কর্মকর্তা, প্রক্টরের কাছে সোপর্দআনুষ্ঠানিক শর্ত পেলে বিবেচনা করা হবে: শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীছোট এক পিতলের রিংয়ে বদলে গিয়েছিল যুদ্ধের মোড়: বিজ্ঞানী টিলি শিলিংয়ের গল্পডিজিটাল বিনোদন ও কাঠামোগত সংকটে কমছে পাঠকের সংখ্যা, বৈশ্বিক সূচকে পেছনের সারিতে বাংলাদেশনির্ধারিত সময়ে মজুরি কার্যকরের তাগিদ: স্থগিত সভা দ্রুত আহ্বানের দাবি পোশাকশিল্প মালিকদেরব্র্যান্ড প্রমোশন নিয়ে বিতর্ক: অপু বিশ্বাস ও পরীমণির পালটাপালটি মন্তব্য
রাজনীতি

১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সতর্ক থাকার ঘোষণা ছাত্র জমিয়তের

আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত সকাল-সন্ধ্যা লকডাউন এবং নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদ জানিয়ে রাজপথে সক্রিয় থাকার ঘোষণা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় সব শাখার নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

১৯ নভেম্বর সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে সতর্ক থাকার ঘোষণা ছাত্র জমিয়তের

ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাজহারী ও সাধারণ সম্পাদক সাদ বিন জাকির স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান ও আইনের শাসন প্রতিষ্ঠা। কিন্তু নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বর্তমান কর্মসূচি ও তৎপরতা সেই অর্জনকে নস্যাৎ করার অপচেষ্টা হিসেবে দেখছে সংগঠনটি। বিবৃতিতে প্রশাসনের প্রতি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সংগঠনটির নেতারা বলেন, জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা আইনানুগ ও সুশৃঙ্খলভাবে প্রতিহত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের রাজপথে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে ছাত্র জমিয়ত।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz