সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, সোমবার নির্ধারিত তৃতীয় সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও শ্রমিক প্রতিনিধির হঠাৎ অসুস্থতার কারণে শ্রম মন্ত্রণালয় সভাটি স্থগিত করে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কার্যকরের সময়সীমা থাকায় দ্রুত সভা করে মজুরি চূড়ান্ত করা প্রয়োজন।
মালিকপক্ষ মনে করে, প্রক্রিয়া বিলম্বিত হলে কারখানাগুলোতে তা বাস্তবায়নে নানা জটিলতা তৈরি হতে পারে। তাই শ্রমিক নেতার দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি যত দ্রুত সম্ভব বোর্ডের নতুন সভা ডেকে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জোর দাবি জানিয়েছে পোশাক খাতের এই দুই শীর্ষ সংগঠন।




