মূল খবরে যান

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ডিসেম্বরে আলাদা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোপ্রযুক্তি চুরিতে চীনের বহুমুখী গোয়েন্দা জাল, এনভিডিয়া বিতর্কে উত্তপ্ত ওয়াশিংটনপায়ুপথে ১ হালি সোনার ডিম ও অন্তর্বাসে পেস্ট, শাহজালালে কোটি টাকার সোনা উদ্ধারসহ পাচারকারী গ্রেপ্তারগোপালগঞ্জে আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব: অফিস খোলা, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর ভাঙচুরগোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, ফেনীর পুলিশ সুপার গোপালগঞ্জেশেখ হাসিনাকে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে মিছিল-অবরোধ, ভাঙচুরের অভিযোগকর্মসংস্থানমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলশিল্পাঞ্চলের নিরাপত্তায় ড্রোন নজরদারিসহ মাঠে ৩৫ প্লাটুন বিজিবি
বাণিজ্য

টানা ৫ দফা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সমন্বয়কৃত দর অনুযায়ী আজ রোববার (১৫ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকায় কেনাবেচা হচ্ছে। গতকাল শনিবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর মধ্য দিয়ে টানা পাঁচ দফায় স্বর্ণের দাম কমেছে মোট ১২ হাজার ৭২ টাকা।

টানা ৫ দফা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

গত কয়েক দিনের ধারাবাহিক মূল্যহ্রাসের পর আজ রোববার নতুন করে স্বর্ণের দাম বাড়ানো বা কমানো হয়নি; ফলে গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হওয়া দরেই আজ দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বর্তমান বাজারদর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

স্বর্ণের দামে এই নিম্নমুখী প্রবণতার ফলে সাধারণ ক্রেতা ও বিয়ের গয়না কিনতে আগ্রহীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে গয়না কেনার সময় নির্ধারিত দামের পাশাপাশি ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি পরিশোধ করতে হবে ক্রেতাদের।

বাণিজ্য
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz