রোববার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম। এ সময় রাষ্ট্রপতি দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গতানুগতিক শিক্ষার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মানোন্নয়নের পরামর্শ দেন।
বৈঠকে উপাচার্য বিইউপির চলমান একাডেমিক অগ্রগতি তুলে ধরে জানান, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগের চাহিদা মেটাতে প্রতিষ্ঠানটিতে সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স ও ন্যানো টেকনোলজির মতো আধুনিক বিষয়গুলো পড়ানো হচ্ছে এবং শিক্ষার্থীদের সফট স্কিল বা যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সাক্ষাৎ শেষে বিইউপির আসন্ন সমাবর্তনের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র রাষ্ট্রপতির হাতে তুলে দেন উপাচার্য, যা রাষ্ট্রপতি গ্রহণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




