রোববার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিবসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতারা অংশ নেন। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নিষিদ্ধ ঘোষিত দলগুলোর তৎপরতার বিষয়টি গুরুত্ব পায়।
দলীয় প্রধান তারেক রহমান পরিষ্কার নির্দেশনা দিয়েছেন যে, অতীতে আওয়ামী লীগ যেভাবে পাহারা বসাতো, বিএনপি সেই পথে হাঁটবে না। বরং বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে থাকবে। বিক্ষোভ, শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে পুরো ডিসেম্বর মাস জুড়ে রাজনৈতিক মাঠ চনমনে রাখার এই পরিকল্পনা বাস্তবায়ন করবে দলটি। গোপালগঞ্জের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে বৈঠকে জানানো হয়।




