স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ৪১৪ জন সন্দেহজনক রোগীর মধ্যে ১৫৮ জনের হাম পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯ জন রোগী।
অধিদপ্তরের সামগ্রিক তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং এর মধ্যে ২৫ হাজার ২৬৯ জন নিশ্চিত রোগী। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগীর মধ্যে ২ লাখ ১২ হাজার ৪০২ জন সুস্থ হয়ে উঠেছেন। চলতি বছরের এই সময়ে হাম উপসর্গে মোট ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।




