মূল খবরে যান

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ডিসেম্বরে আলাদা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোপ্রযুক্তি চুরিতে চীনের বহুমুখী গোয়েন্দা জাল, এনভিডিয়া বিতর্কে উত্তপ্ত ওয়াশিংটনপায়ুপথে ১ হালি সোনার ডিম ও অন্তর্বাসে পেস্ট, শাহজালালে কোটি টাকার সোনা উদ্ধারসহ পাচারকারী গ্রেপ্তারগোপালগঞ্জে আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব: অফিস খোলা, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর ভাঙচুরগোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, ফেনীর পুলিশ সুপার গোপালগঞ্জেশেখ হাসিনাকে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে মিছিল-অবরোধ, ভাঙচুরের অভিযোগকর্মসংস্থানমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলশিল্পাঞ্চলের নিরাপত্তায় ড্রোন নজরদারিসহ মাঠে ৩৫ প্লাটুন বিজিবি
জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ড্রোন নজরদারিসহ মাঠে ৩৫ প্লাটুন বিজিবি

পোশাক শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ও আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠপর্যায়ের নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সরাসরি প্রযুক্তিগত নজরদারি চালানো হচ্ছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ড্রোন নজরদারিসহ মাঠে ৩৫ প্লাটুন বিজিবি

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। এলাকাভিত্তিক বিন্যাসে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা ও ভোগড়া বাইপাসসহ গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী, কাঁচপুর ব্রিজ ও চাষাড়াসহ সাতটি এলাকায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা যায়। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz