মূল খবরে যান

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
ডিসেম্বরে আলাদা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোপ্রযুক্তি চুরিতে চীনের বহুমুখী গোয়েন্দা জাল, এনভিডিয়া বিতর্কে উত্তপ্ত ওয়াশিংটনপায়ুপথে ১ হালি সোনার ডিম ও অন্তর্বাসে পেস্ট, শাহজালালে কোটি টাকার সোনা উদ্ধারসহ পাচারকারী গ্রেপ্তারগোপালগঞ্জে আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব: অফিস খোলা, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর ভাঙচুরগোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনীতে বদলি, ফেনীর পুলিশ সুপার গোপালগঞ্জেশেখ হাসিনাকে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে মিছিল-অবরোধ, ভাঙচুরের অভিযোগকর্মসংস্থানমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর জোর দিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুলশিল্পাঞ্চলের নিরাপত্তায় ড্রোন নজরদারিসহ মাঠে ৩৫ প্লাটুন বিজিবি
সারাদেশ

গোপালগঞ্জে আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব: অফিস খোলা, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর ভাঙচুর

আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার দাবিতে রবিবার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে লগি-বৈঠা, রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা শহরের তালাবদ্ধ দলীয় কার্যালয় খুলে দেন এবং জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে ফেলেন।

গোপালগঞ্জে আ.লীগের লগি-বৈঠার তাণ্ডব: অফিস খোলা, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর ভাঙচুর

রবিবার সকাল থেকে গোপালগঞ্জ সদর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী শহরের লঞ্চঘাট ও বিসিক এলাকায় জড়ো হন। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরে প্রবেশ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা। এ সময় শহরের এফএনএফ সুপারশপের কাচ ভাঙচুর, বিএনপির ব্যানার-ফেস্টুনে অগ্নিসংযোগ এবং প্রধান সড়কগুলোতে টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়।

বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভেঙে সেখানে আগের মতো ‘জয় বাংলা চত্বর’ স্থাপন করেন। এছাড়া শেকৃক-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সাঁজোয়া যানের (এপিসি) গ্লাস ও পুলিশ বক্স ভাঙচুর করে এপিসির গায়ে লাল রঙে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়। দুপুর পৌনে দুইটার দিকে নেতাকর্মীরা এলাকা ত্যাগ করলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz