শনিবার সকাল সোয়া ৯টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার অন্তত আট থেকে দশটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর হঠাৎ কারখানা থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। জানা গেছে, পূর্বের একটি আন্দোলনে আহত এপেক্স কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বেতন বৃদ্ধির দাবি সামনে রেখে মহাসড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে এবং সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানিয়েছেন, মূলত বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করেই সাত-আটটি কারখানার শ্রমিকরা গুজব ছড়িয়ে এই অবরোধ কর্মসূচি পালন করছেন, যার ফলে কয়েক ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।




