মূল খবরে যান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হ\ত্যার হুমকি পাচ্ছেন এমপি ডা. মাহমুদা মিতুএমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলাবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষেরকূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশসহ-আলোচকের কটূক্তির প্রতিবাদে সরাসরি টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রস্তুতি শেষ, বল এখন দিল্লির কোর্টে: আইনমন্ত্রীঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি
জাতীয়

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি

শিল্পকারখানার নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সদর দপ্তর থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে শনিবার (১৪ নভেম্বর) জানিয়েছে বিজিবি।

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, শিল্পাঞ্চলগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। বর্তমানে সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী, জামগড়া, কাঁচপুর, শিমরাইল, চাষাড়া, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, ভোগড়া বাইপাস ও কাশিমপুরসহ তিন জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাঁদের টহল ও অবস্থান জোরদার করা হয়েছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বাহিনীটি। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও বিশেষ ডিভাইসের লাইভ ফুটেজের সাহায্যে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি ও সমন্বয় করা হচ্ছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz