মূল খবরে যান

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬৩০ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হ\ত্যার হুমকি পাচ্ছেন এমপি ডা. মাহমুদা মিতুএমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের মামলাবিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানশ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা অনির্দিষ্টকাল বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকপক্ষেরকূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশসহ-আলোচকের কটূক্তির প্রতিবাদে সরাসরি টকশো ত্যাগ করলেন রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রস্তুতি শেষ, বল এখন দিল্লির কোর্টে: আইনমন্ত্রীঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে ৩৪ প্লাটুন বিজিবি
লাইফ স্টাইল

কূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশ

উপযুক্ত কূটনৈতিক চ্যানেল এবং দেশীয় আইনি কাঠামোর আওতায় আনুষ্ঠানিক অনুরোধ ছাড়া কোনো বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে বিদেশি আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা সম্ভব নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট। দুবাইভিত্তিক প্রতিষ্ঠান জেরাব এলএলসির দায়ের করা এক রিটের আদেশে উচ্চ আদালত এই আইনি ব্যাখ্যা প্রদান করেন।

কূটনৈতিক চ্যানেল ছাড়া বিদেশি পরোয়ানা কার্যকর সম্ভব নয়: হাইকোর্টের আদেশ

সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের দ্বৈত বেঞ্চের আদেশে বলা হয়েছে, বিদেশি আদালতের জারি করা পরোয়ানা নিজ ক্ষমতাবলে বাংলাদেশের সীমানায় বলবৎযোগ্য হয় না। সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে রিট আদেশের মাধ্যমেও স্থানীয় কর্তৃপক্ষকে এ ধরনের পরোয়ানা কার্যকরে বাধ্য করার সুযোগ নেই, যদি না সংশ্লিষ্ট দেশের সরকারের পক্ষ থেকে যথাযথ কূটনৈতিক মাধ্যমে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়।

ঘটনার প্রেক্ষাপটে জানা যায়, দুবাইয়ে কর্মরত অবস্থায় অর্থ আত্মসাতের দায়ে ২০২২ সালে মোহাম্মদ আল ফয়জুল আলম নামে এক বাংলাদেশিকে কারাদণ্ড ও প্রায় ১০ কোটি টাকা জরিমানা করেন সেখানকার আদালত। পরবর্তীতে তিনি বাংলাদেশে অন্য একটি মামলায় গ্রেফতার হলে দণ্ডদানকারী মামলার বাদী প্রতিষ্ঠান জেরাব এলএলসি তাঁকে হস্তান্তরের জন্য সরাসরি আবেদন করে এবং পরবর্তীতে হাইকোর্টের শরণাপন্ন হয়।

আদালত পর্যবেক্ষণে জানান, সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অনুরোধ না থাকায় এবং রিটকারী প্রতিষ্ঠানটি একটি বেসরকারি কোম্পানি হওয়ায় তাদের আবেদনের ভিত্তিতে বাংলাদেশ কর্তৃপক্ষ কোনো আইনি পদক্ষেপ নিতে বাধ্য নয়।

লাইফ স্টাইল
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz