মূল খবরে যান

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
নেতৃত্বের মানদণ্ড নিয়ে দ্বিমত, আটকে আছে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাস্বেচ্ছায় ফেরার সুযোগ নেই, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে এনে বিচার করতে হবে: রিজভীবিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকারডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা: পর্দার আড়ালে ভারত ও ঢাকার আলোচনাশেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়ালআধুনিক রাষ্ট্রের স্বপ্ন ও জিয়াউর রহমান: একটি নিবন্ধের সারসংক্ষেপএগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, সাময়িক বিঘ্নের পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিকজাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারে সদস্যরা সম্মত: খলিলুর রহমান
সারাদেশ

গোপালগঞ্জে ১৫ যানবাহনের ভয়াবহ সংঘর্ষ, আহত শতাধিক

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকসহ ১৫টি যানবাহনের মধ্যে ধারাবাহিক সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে ১৫ যানবাহনের ভয়াবহ সংঘর্ষ, আহত শতাধিক

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মধ্যে প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১৫টি যানবাহন একটির সঙ্গে আরেকটি ধাক্কা লাগে। এতে যানবাহনগুলোতে থাকা শতাধিক যাত্রী আহত হন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় থাকা ২৫ জনকে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এই ভয়াবহ দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz