মূল খবরে যান

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
নেতৃত্বের মানদণ্ড নিয়ে দ্বিমত, আটকে আছে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাস্বেচ্ছায় ফেরার সুযোগ নেই, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে এনে বিচার করতে হবে: রিজভীবিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব: স্পিকারডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা: পর্দার আড়ালে ভারত ও ঢাকার আলোচনাশেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়ালআধুনিক রাষ্ট্রের স্বপ্ন ও জিয়াউর রহমান: একটি নিবন্ধের সারসংক্ষেপএগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন, সাময়িক বিঘ্নের পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিকজাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারে সদস্যরা সম্মত: খলিলুর রহমান
সারাদেশ

মহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রা: ১৪ দিনে রেলের আয় ২ কোটি টাকার বেশি

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তনগর ট্রেন মহানগর এক্সপ্রেসের গন্তব্য কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পর যাত্রী ও রাজস্ব আয়—উভয় ক্ষেত্রেই অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ২৬ অক্টোবর থেকে রুট বাড়ানোর পর প্রথম ১৪ দিনে (৮ নভেম্বর পর্যন্ত) ট্রেনটি ৫৪ হাজার ৪৭৯ জন যাত্রী পরিবহন করে ২ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫৬৫ টাকা আয় করেছে, যা আগের পুরো এক মাসের আয়ের প্রায় ৮৮ শতাংশ।

মহানগর এক্সপ্রেসের কক্সবাজার যাত্রা: ১৪ দিনে রেলের আয় ২ কোটি টাকার বেশি

রেলওয়ের পূর্বাঞ্চলের টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আগে শুধু ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করার সময় সেপ্টেম্বর মাসে মহানগর এক্সপ্রেস ৮৪ হাজার ৬০৪ জন যাত্রী পরিবহন করে মোট ২ কোটি ৩৬ লাখ ৮ হাজার ৯২২ টাকা আয় করেছিল। সে সময় ট্রেনটি থেকে দৈনিক গড়ে আয় হতো প্রায় ৮ লাখ টাকা। কিন্তু ২৬ অক্টোবর থেকে গন্তব্য কক্সবাজার পর্যন্ত বাড়ানোর পর প্রথম দুই সপ্তাহেই ট্রেনটির দৈনিক আয় বেড়ে ১৪ থেকে ১৫ লাখ টাকায় দাঁড়িয়েছে।

টিকিট বিক্রির পরিসংখ্যান অনুযায়ী, এই ১৪ দিনে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেসে (ট্রেন নম্বর ৭২১) ২৯ হাজার ৩৮০ জন যাত্রী ভ্রমণ করেছেন, যা থেকে আয় হয়েছে ১ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা। অন্যদিকে, ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনে (ট্রেন নম্বর ৭২২) ২৫ হাজার ৯৯ জন যাত্রী পরিবহন করে আয় হয়েছে ১ কোটি ৪ লাখ টাকা।

আগে ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় মাঝপথের জেলার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পেতেন না। তবে মহানগর এক্সপ্রেস রাত সাড়ে ৮টায় কমলাপুর থেকে ছেড়ে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেওয়ায় এসব অঞ্চলের যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। স্টেশনভিত্তিক তথ্যে দেখা যায়, দুই সপ্তাহে চট্টগ্রাম থেকে ৮ হাজার ৩৯২ জন, কুমিল্লা থেকে ৪ হাজার ১২৫ জন, ভৈরব বাজার থেকে ২ হাজার ৭১৮ জন এবং ফেনী থেকে ২ হাজার ৬৮৬ জন যাত্রী এই ট্রেনে ভ্রমণ করেছেন।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস জানান, বর্তমানে কক্সবাজার রুটে পাঁচ জোড়া বা ১০টি ট্রেন চলাচল করলেও বিপুল চাহিদার কারণে কোনো আসন খালি থাকছে না; বরং অনেকেই স্ট্যান্ডিং টিকিটে ভ্রমণ করছেন। যাত্রীদের এই ব্যাপক সাড়া বিবেচনায় এ রুটে আরও নতুন ট্রেন চালু করা হলে রেলওয়ের রাজস্ব আয় বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz